মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করেছে জেলা মত্স্য বিভাগ। বৃহস্পতিবার সকালে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। তবে পালিয়ে যায় জেলেরা। পরে জব্দকৃত কারেন্ট জাল ধলেশ্বরী তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
