সুধেন্দু বিশ্বাস

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০০:১৬

কিশোরগঞ্জের বিশিষ্ট নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক এবং আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধেন্দু বিশ্বাস (৮২) গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জেলা শহরের খড়মপট্টিস্থ বাসভবনে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকালে স্থানীয় শ্মশানঘাটে তাকে দাহ করা হয়।