আগৈলঝাড়ায় ইয়াবাসহ কলেজছাত্র গ্রেফতার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১২:৩৩

বরিশালে আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পারভেজ খলিফা (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে দাসেরহাট এলাকা তাকে গ্রেফতার করা হয়।

পারভেজ মধ্য শিহিপাশা গ্রামের ফরিদ খলিফার ছেলে ও সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্র।

আরও পড়ুন: আবরার ফাহাদ হত্যা : ভ্যান চালিয়ে সংসার চালাতেন গ্রেফতার আকাশের বাবা

থানার এএসআই  জাহিদুর রহমান জানান, বরিশাল র‌্যাব-৮ সদস্যরা বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দাসেরহাট এলাকা থেকে পারভেজ খলিফাকে ৯৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।  এ ঘটনায় শুক্রবার সকালে র‌্যাব ডিএডি আবুল কালাম আজাদ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, পারভেজকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম