বাগেরহাট-৪ সংসদীয় আসনের মোড়েলগঞ্জে নির্বাচনী গণসংযোগকালে সন্ত্রাসী হামলায় ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম ও তার তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোড়েলগঞ্জ উপজেলা সদরের কাপুড়িয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন, আল-আমীন (২৫), রাকিব (২৩) ও রাহাত (২৩)। আহতদের প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ধানের শীষের প্রার্থী এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী ডা. মোজ্জাম্মেল হেসেন এমপির কর্মী-সমর্থকদের দায়ি করেছেন।
আরো পড়ুনঃ বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু
বাগেরহাট-৪ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম জানান, প্রতিদিনের মতো তিনিসহ তার লোকজন নির্বাচনী প্রচারে নামলে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের লোকজন এই হামলার ঘটনা ঘটায়। মারপিট করে হামলাকারীরা দুইটি মোবাইল ফোনও নিয়ে যায়।
মোড়েলগঞ্জ থানার ওসি কে এম আজিজুল ইসলাম জানান, হামলার ঘটনায় ধানের শীষের প্রার্থীও পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
ইত্তেফাক/কেকে
