পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ১৮:৪৪

সিরাজগঞ্জের বেলকুচির সাতলঠি বাজারে বৃহস্পতিবার বিকেলে পিটিয়ে যুবককে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক (৩৩) পাশ্ববর্তী লক্ষীপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাজ্জাক বৃহস্পতিবার বিকেলে সাতলাঠি বাজারে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে এলাকার হাফিজুর, হানিফসহ কয়েকজন মিলে তাকে বেদম প্রহর করে। প্রথমে এনায়েতপুরের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিরা সবাই পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ইত্তেফাক/আরকেজি