আবরার হত্যা: আসামি মাজেদুল সিলেট থেকে গ্রেফতার

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৪১

বুয়েট ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মো. মাজেদুল ইসলামকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র সে। শুক্রবার ভোর ৪টার দিকে সিলেটের শাহ কিরণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক খুন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড রিলেশন্স বিভাগের উপ কমিশনার মো. মাসুদুর রহমান। তিনি জানান, ভোর রাতে সিলেটের শাহ কিরণ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা-দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। এ সময় মাজেদুলকে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এএন