বেলজিয়াম সবার আগে

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২০:৫৫

রোমেলো লুকাকুর জোড়া গোলে বেলজিয়াম প্রথম দল হিসেবে ইউরো ২০২০-এর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ব্রাসেলসে গত বৃহস্পতিবার রাতে স্যান ম্যারিনোকে ৯-০ গোলে হারায় কোচ রবার্তো মার্টিনেজের দল। লুকাকু এ নিয়ে দেশের হয়ে ৫১ গোল করলেন। এ জয়ে ‘আই’ গ্রুপে ১১ পয়েন্টের অনতিক্রম্য ব্যবধান গড়ে নেয় বেলজিয়াম। প্রথমার্ধেই ছয় গোলে এগিয়ে যায় বেলজীয়রা। সাত ম্যাচের সবকটিতে জিতে ২১ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে বেলজিয়াম। গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ৪-০ গোলে হারিয়ে মূল পর্বে ওঠার পথে অনেকটা এগিয়ে গেছে রাশিয়া। সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রাশিয়া।