লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স মাঠে গত বৃহস্পতিবার থেকে রংপুর রেঞ্জ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
উদ্বোধনী দিনের খেলায় রংপুর জেলা দল ২-০ সেটে গাইবান্ধা জেলা দলকে, লালমনিরহাট জেলা দল ২-০ সেটে পঞ্চগড় জেলা দলকে, দিনাজপুর জেলা দল ২-০ সেটে ঠাকুরগাঁ জেলা দলকে পরাজিত করে। এ প্রতিযোগিতায় রেঞ্জের ৯টি জেলা দল অংশ নিচ্ছে।
পুলিশ সুপার এস.এম রশিদুল হক প্রধান অতিথি হিসেবে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন।
