রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে যাত্রীবাহী বাস (নং-চট্ট-মেট্রো-জ-১১-০১৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উলটে গেলে ১০ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকছড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ রহমান খান পাঠান জানান, শুক্রবার সকাল সোয়া ১১টার সময় চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে আসা একটি বাস মানিকছড়ি পাহাড়ি রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে রাস্তায় উলটে যায়। এতে প্রায় ১০ জন যাত্রী আহত হয়। তবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে।
