নওগাঁর ধামইরহাট উপজেলায় রুপলালা হেমব্রম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বড়ো মোল্লাপাড়া থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রুপলাল হেমব্রম ধামইরহাট উপজেলার বড়ো মোল্লাপাড়ার অনিল হেমব্রমের ছেলে। স্থানীয়রা একটি ব্রিজের নিচে রুপলালার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, রুপলালের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে কেউ কুপিয়ে হত্যা করেছে। ওসি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
