সাঁথিয়ায় শুক্রবার সকালে ঋতু খাতুন (১০) নামের ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়।
মৃত ঋতু খাতুন আমিনপুর থানার রুপপুর গ্রামের সবজল মণ্ডলের মেয়ে ও সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে একটি কেজি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, সবজল মণ্ডল সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারের সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে সিকদার মার্কেটের চতুর্থ তলায় ভাড়া বাসায় থাকেন। স্থানীয় একটি স্বর্ণের দোকানে কাজ করেন তিনি। শুক্রবার সকালে মেয়ে ঋতুর সঙ্গে তার ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঋতু অভিমান করে ঘরের জানালার গ্রিলের গামছা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
