সন্ত্রাস, দুর্নীতি, মাদক, সিন্ডিকেট চলমান অভিযানকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার চাটমোহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদের প্রধান গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মানববন্ধন হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক খন্দকার মাহবুব এলাহী বিশু, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
