কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মোয়াজ্জিন নিহত

আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ২১:৩৮

কিশোরগঞ্জে রেলে কাটা পড়ে আব্দুল হক নামের এক মোয়াজ্জিন নিহত হয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে এবং তিনি মহিনন্দ গোয়ালাপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন ছিলেন।

শুক্রবার সকাল ৯টার দিকে আব্দুল হক একটি চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফেরার সময় মাইজপাড়া নামক স্থানে ভৈরব থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন।

কিশোরগঞ্জ জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, পরিবারের সম্মতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।