সীমিত আকারে ফেরি চলাচল
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
তীব্র স্রোতের কারণে টানা ছয় দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। সীমিত আকারে চলছে ফেরি। এতে লঞ্চ পারাপারে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে গত বুধবার বিকাল থেকে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু করে।
তীব্র স্রোতে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে গত ৪ অক্টোবর দুপুর থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। এদিকে তীব্র স্রোতে এ রুটে ফেরি চলাচল ব্যাহত এবং ঘাট ভাঙন ঝুঁকিতে থাকায় সীমিত আকারে ফেরি চলাচল করছে।
