তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ০০:৪৬

সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালানোর কারণে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ। এমনকি তুরস্কের ন্যাটো সদস্য পদ নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে ফ্রান্স। দেশটির ইইউ বিষয়ক মন্ত্রী এমিলি দ্য মনতচালিন বলেছেন, আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ এক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এর আগে ফিনল্যান্ড ও নরওয়ে তুরস্কের কাছে সমরাস্ত্র বিক্রি বাতিল করে একই ঘটনায়। গত ৯ অক্টোবর তুরস্ক কুর্দিদের ওপর অভিযান শুরু করে। -ব্লুমবার্গ