বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টায় তার মৃত্যু হয়। তার নাম আব্দুল খালেক (৬৫)। তিনি ভোলা সদর উপজেলার চরগাজি গ্রামের মৃত নেজাবুল হকের ছেলে।
এনিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত আব্দুল খালেককে (৬৫) শুক্রবার দুপুরে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। তার অবস্থা ছিলো আশঙ্কাজনক। চিকিৎসকরা সাধ্যমতো চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেনি। আজ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন: ‘ব্যক্তিগত ক্ষোভ পেশাদার জায়গায় দেখাই না’
ইত্তেফাক/জেডএইচ
