পেয়াদা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:২০

 

  ব্রত রায়

 

সিংহ হলো বনের রাজা

শেয়াল হলো পেয়াদা

সিংহ যদি অল্প করে

শেয়াল করে জেয়াদা!

 

বললে ধরে আনতে শেয়াল

আনবে তারে বাঁধিয়া

সকল পশুপাখির কাছে

আদায় করে হাদিয়া।

 

‘সবাই ষড়যন্ত্রকারী,

শত্রু সবাই এ বনে’—

সন্দেহ এক অসুখ যেটা

যায় না ওষুধ সেবনে।

 

সবাই প্রাণে মরবে যদি

এদের কথা না শোনে।

সিংহ যেদিন থাকবে না বাঘ

বসবে রাজার আসনে।

 

সব আমলেই মজায় থাকে

শেয়াল এবং বাঁদরে

তল্পি বহন করেই তাদের

জীবন কাটে আদরে।