ইয়াবা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:২০

 

  সাঈদ সাহেদুল ইসলাম

 

প্রশাসন খুবই কড়া

বিষয়টা কী আবার?

ব্যবসা যে চলবে না

গাঁজা মদ ইয়াবার।

 

তবে যারা ব্যবসায়ী

বসে তারা থাকবে?

ইয়াবার চালান তো

ধরে তারা রাখবে!

 

বাস রেল অটোটটো

বিমানেরও—যাত্রী,

ইয়াবাতে কাজ করে

কী দিন, কী রাত্রি।

 

যাত্রীরও পেটে তাই

সে চালান ইয়াবার,

ধরা পড়ে মুখ আজ

করল যে মিয়া ভার!