পেঁয়াজ নিয়ে হালি দেড়েক ঠাট্টা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৮:২১

 

  মোহাম্মদ অংকন

v কনে পক্ষ :আপনার ছেলে কী করে?

বর পক্ষ :ছেলে আমার পেঁয়াজ ব্যবসায়ী। গঞ্জে একটা পেঁয়াজের গুদাম আছে।

কনে পক্ষ :মাশআল্লাহ। আমরা রাজি!

 

v জিএফ :তোমার সাথে রিলেশন করে আমি কত বড়ো ভুলটাই না করেছি।

বিএফ :কেন?

জিএফ :আজ যদি তোমার বাবা পেঁয়াজ ব্যবসায়ী হতো, তোমার একটা মোটরসাইকেল থাকত!

 

v ক্রেতা :ভাইসাব, একশ গ্রাম পেঁয়াজু দিন তো।

পেঁয়াজু দেওয়ার পর।

ক্রেতা :এগুলো কী দিলেন হ্যাঁ? পেঁয়াজুতে পেঁয়াজ কই?

বিক্রেতা :পেঁয়াজের যে দাম, মুলা দিয়া ছাড়ছি কাম!

v পথিক-১ :স্লালামালেকুম! ভাইজান ব্যাগ লইয়া কই যান?

পথিক-২ :পেঁয়াজ কিনতে।

পথিক-১ :আড়াই শ গ্রামের বেশি কিনবেন না! কালই দাম কমবার পারে!

 

v স্বামী :রান্না ঘরে পেঁয়াজ আছে নাকি, গিন্নি?

স্ত্রী :হুম আছে তো! সপ্তাহখানেক চলবে! ক্যান?

স্বামী :পেঁয়াজের বাজারে আগুন! কেউ ধার চাইলে ‘না’ করবা!

 

v শিক্ষক :ঐ বল্টু, একটি ধাঁধা বল তো।

ছাত্র :স্যার, বলুন তো, কোন জিনিস কাটতে গেলেও কান্না আসে, কিনতে গেলেও কান্না আসে!

শিক্ষক :হাহাহা! পেঁয়াজ!

উত্তরা, ঢাকা