প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি:সংক্ষিপ্ত ও মডেল প্রশ্ন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৯:৩৮

মিরাজুল ইসলাম, প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

 সংক্ষিপ্ত প্রশ্ন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

সুপ্রিয় বন্ধুরা,  অনুশীলনের মধ্যে রেখো তোমার পড়া বিষয়গুলো। অধ্যায়গুলো মনোযোগ দিয়ে পড়ে যাও তবেই সব প্রশ্নের উত্তর দিতে পারবে অনায়াসে।

বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন

 

১. দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখ।                                                       

উত্তর : বাংলাদেশে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। এগুলোর মধ্যে দুইটি প্রাচীন নিদর্শন হলো —

ক. মহাস্থানগড়

খ.পাহাড়পুর

২.অষ্টম শতকে কোন ধর্ম পালিত হতো ?       

উত্তর : অষ্টম শতকে প্রাচীন বাংলায় বৌদ্ধ ধর্ম পালিত হতো।

৩.প্রাচীন নিদর্শনগুলো কারা আবিষ্কার করেন ?                                        

উত্তর : বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রাচীন নিদর্শনগুলো আবিস্কার করেন।

৪.মহাস্থানগড় বাংলার কোন সময়কালের ইতিহাসের সাক্ষ্য বহন করে?

উত্তর : মহাস্থানগড় খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে।

৫.পুণ্ড্রনগর কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর : পুণ্ড্রনগর মৌর্য আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।

৬.মহাস্থানগড়ে কোন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?

উত্তর : মহাস্থানগড়ে বাংলার প্রাচীনতম ও বৃহত্ নগর ‘পুণ্ড্রনগর’ এর ধ্বংসাবশেষ রয়েছে।

৭.মহাস্থানগড় কোথায় অবস্থিত?

উত্তর : মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত।

৮.কোথায় প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে?

উত্তর : মহাস্থানগড়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে।

৯.মহাস্থানগড়ে কত মিটার লম্বা ‘খোদাই পাথর’ পাওয়া গেছে?

উত্তর : মহাস্থানগড়ে ৩.৩৫ মিটার লম্বা ‘খোদাই পাথর পাওয়া গেছে।

১০.উয়ারী-বটেশ্বরে কোন আমলের নিদর্শন পাওয়া গেছে?

উত্তর : উয়ারী-বটেশ্বর নামক দুটি গ্রামে খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের নিদর্শন পাওয়া গেছে।

১১.‘পাহাড়পুর মহাবিহার’ কখন নির্মিত হয়?                                            

উত্তর : ‘পাহাড়পুর মহাবিহার’ ৭৮১-৮২১ খ্রিষ্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়।

১২.পাহাড়পুর কোথায় অবস্থিত?                                                           

উত্তর : পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত।

১৩.পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি কোনটি?                             

উত্তর : পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তিটি ‘সোমপুর মহাবিহার’ নামে পরিচিত।

১৪.‘সোমপুর মহাবিহার’ —এর উচ্চতা কত?

উত্তর : ‘সোমপুর মহাবিহার’ —এর উচ্চতা ২৪ মিটার।

১৫.সোমপুর মহাবিহারের চারদিকে কতটি গোপন কুঠুরি রয়েছে?

উত্তর : সোমপুর মহাবিহারের চারদিকে ১৭৭ টি গোপন কুঠুরি রয়েছে।

১৬.অষ্টম শতকের রাজা মাণিক চন্দ্রের স্ত্রীর নাম কী?                                

উত্তর : অষ্টম শতকের রাজা মাণিক চন্দ্রের স্ত্রীর নাম ময়নামতি।

১৭.ময়নামতি কোথায় অবস্থিত?                                                           

উত্তর : বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত।

১৮.ময়নামতি ঐতিহাসিক স্থানটিতে কোন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল?

উত্তর : ময়নামতি ঐতিহাসিক স্থানটিতে বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল।

১৯.কোথায় বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপের অঙ্কিত পোড়ামাটির ফলক পাওয়া গেছে?

উত্তর : ময়নামতিতে বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপের অঙ্কিত পোড়ামাটির ফলক পাওয়া গেছে।

২০.ময়নামতিতে কী প্রতিষ্ঠা করা হয়েছে?

উত্তর : ময়নামতিতে একটি যাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

২১.সোনারগাঁও ও লালবাগ কেল্লা কত শতকের ইতিহাসের নিদর্শন?

উত্তর : সোনারগাঁও ও লালবাগ কেল্লা সতের শতকের ইতিহাসের নিদর্শন।

২২.সোনারগাঁও কোথায় অবস্থিত?

উত্তর : সোনারগাঁও ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়নগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত।

২৩.সোনারগাঁও কখন বাংলার রাজধানী ছিল?

উত্তর : সোনারগাঁও প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।