শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
ভারতের কোলকাতা, বেনারস ও দিঘায় আয়োজিত সপ্তাহব্যাপী আয়োজিত নৃত্য উত্সবে অংশগ্রহণ করতে দেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ৯ জন নৃত্যশিল্পী আগামীকাল সোমবার ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে। উত্সবে বাংলাদেশের লোকনৃত্যের ওপর ১০ মিনিটের একটি থিম পরিবেশন করবে নৃত্যদলটি।
তাছাড়াও আগামী ১৬, ১৭, ১৯ ও ২০ তারিখে ভারতের বিভিন্ন স্থানে এককভাবে নৃত্য পরিবেশন করবে শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ, রুবেল দাশ, দীপঙ্কর দেবনাথ, মৌসুমী সরকার, ঝরনা দেবনাথ, মো. শাহিন, বকুল ঋষি, তাপস দেবনাথ ও নৃত্যবীনার পরিচালক সুব্রত দাশ।
শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ জানায়, এবারের দুর্গাপূজায় শ্রীমঙ্গলের দুইটি ও শ্রীমঙ্গলের বাইরে পাঁচটি পূজামণ্ডপে সফলভাবে নৃত্যনাট্য পরিবেশন শেষে এখন তারা ভারতে অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। ভারত ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে তারা খুবই আনন্দিত।
