কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২০:৪৪

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা

কলাপাড়ার লালুয়া ইউনিয়নের টিয়াখালীদোন খালের তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘটের পর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের স্থানীয় ব্যবসায়ীদের ধর্মঘট চলাকালীন ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এবং সহকারী কমিশনার উপস্থিত হয়ে ঐসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস ও স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সকল ব্যবসায়ী দোকান খুলে ব্যাবসায়িক কার্যক্রম শুরু করেন।