স্পোর্টস রিপোর্টার
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের তৃতীয় দিনেও মেলেনি কোনো সেঞ্চুরির দেখা। তবে গতকাল মিরপুর স্টেডিয়ামে ব্যাটিংয়ে অষ্টম উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে চট্টগ্রামকে হতাশায় পুড়িয়েছেন ঢাকা মেট্রোর দুই ব্যাটসম্যান জাবিদ হোসেন ও শহীদুল ইসলাম। রাজশাহীতে সিলেটকে ধসিয়ে দিয়ে ৬ উইকেট তুলে নিয়েছেন বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি। আজ চতুর্থ ও শেষ দিনে ম্যাচ-জয়ের সুযোগও রয়েছে বরিশালের সামনে।
দ্বিতীয় স্তরের ম্যাচে মিরপুরে ৫৯ রানে এগিয়ে ঢাকা মেট্রো। চট্টগ্রামের ২৯০ রানের বিপরীতে ২০১ রানে ৭ উইকেট হারিয়েছিল দলটি। পরে জাবিদ-শহীদুলের ব্যাটে ৭ উইকেটে ৩৪৯ রান তুলেছে ঢাকা মেট্রো। শহীদুল অপরাজিত ৮২, জাবিদ অপরাজিত ৮১ রানে ব্যাট করছেন। মাহমুদউল্লাহ করেছেন ৬৩ রান। ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছে।
রাজশাহীতে প্রথম ইনিংসে সিলেট অলআউট হয়েছিল ৮৬ রানে। কামরুল ইসলাম রাব্বি ২৪ রানে নেন উইকেট। পরে ৮ উইকেটে ২৩১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল। ১৪৫ রানের লিড পায় তারা। ফজলে মাহমুদ ৭০, শাহরিয়ার নাফিস ৬৩ রান করেন। পরে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৭ রান তুলে গতকাল দিনের খেলা শেষ করেছে সিলেট। ১১৮ রানে এগিয়ে থাকা বরিশাল আজ ম্যাচ জিততে পারবে দ্রুত সিলেটের শেষ ৮ উইকেট তুলে নিতে পারলে। প্রথম স্তরের ম্যাচে খুলনায় গতকাল রংপুরের প্রথম ইনিংস শেষ হয়েছে ২২৭ রানে। তানবির হায়দার ৬৪, সোহরাওয়ার্দী শুভ ৫০ রান করেন। ৩ উইকেটে ১৯২ রান তুলে গতকাল দিনের খেলা শেষ করে খুলনা। রবিউল ইসলাম রবি ৭৬, ইমরানউজ্জামান ৭১ রান করেন।
ফতুল্লায় ঢাকার ২৪০ রানের বিপরীতে রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয়েছে ১৯৭ রানে। সুমন খান ৫০ রানে নিয়েছেন ৫ উইকেট। গতকাল দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান তুলেছে ঢাকা। ২৪৯ রানে এগিয়ে আছে তারা। রকিবুল ৬৫, তাইবুর রহমান অপরাজিত ৬৭ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর
(তৃতীয় দিন শেষে)
ঢাকা-রাজশাহী বিভাগ
ঢাকা :২৪০ ও ৮০ ওভারে ২০৬/৬ (তাইবুর রহমান ৬৭*, রকিবুল হাসান ৬৫, জয়রাজ শেখ ৩০, রনি তালুকদার ২০, শুভাগত ১০; তাইজুল ৩/৮২, ফরহাদ রেজা ২/২৯)
রাজশাহী :৭৭.৫ ওভারে ১৯৭ (মুশফিক ৭৫, জহুরুল ৬৪, সাব্বির ১১, ফরহাদ রেজা ১৬, শফিউল ১০; সুমন খান ৫/৫০, সালাউদ্দিন শাকিল ৩/৪৭, নাজমুল অপু ১/৪৫, শুভাগত ১/৩১)
রংপুর-খুলনা
রংপুর :১০০.১ ওভারে ২২৭ (তানবির হায়দার ৬৪, সোহরাওয়ার্দী শুভ ৫০, নাঈম ইসলাম ৪৮, মাহমুদুল হাসান ২৭, হামিদুল ১৬; রাজ্জাক ৪/৮১, রুবেল ২/৪৭, আল-আমিন ২/৪৯, সৌম্য ১/৭, মইনুল ইসলাম ১/১৩)
খুলনা : ৬৭ ওভারে ১৯২/৩ (রবিউল ইসলাম রবি ৭৬, ইমরানউজ্জামান ৭১, ইমরুল কায়েস ২৯*, সৌম্য ৮*; মাহমুদুল হাসান ১/৯, তানবির হায়দার ১/২৩, রবিউল হক ১/৪৫)
চট্টগ্রাম-ঢাকা মেট্রো
চট্টগ্রাম :২৯০
ঢাকা মেট্রো :১২২ ওভারে ৩৪৯/৭ (শহীদুল ইসলাম ৮২*, জাবিদ হাসান ৮১*, মাহমুদউল্লাহ ৬৩, শামসুর ৫৫, মার্শাল আইয়ুব ২১ (অব); মিনহাজুল আফ্রিদি ৩/১০৩, মাসুম খান ১/৩৮, রনি চৌধুরী ১/৬২, নোমান চৌধুরী ১/৬৮)
বরিশাল-সিলেট বিভাগ
সিলেট :৪৩.১ ওভারে ৮৬ (জাকির হাসান ৩২, অলক কাপালি ১৮, তৌফিক খান ১৬; কামরুল ইসলাম রাব্বি ৬/২৪, নুরুজ্জামান ০/৩, তৌহিদুল ইসলাম ১/৩৩)
ও ১১ ওভারে ২৭/২ (ইমতিয়াজ হোসেন ১৪*, এনামুল জুনিয়র ১*, রাহাতুল ফেরদৌস ১১; তৌহিদুল ইসলাম ১/২, নুরুজ্জামান ১/১২)
বরিশাল :৫৮.৩ ওভারে ২৩১/৮ ডিক্লেয়ার (ফজলে মাহমুদ ৭০, শাহরিয়ার নাফিস ৬৩, রাফসান ৩৩, কামরুল ইসলাম রাব্বি ১৯, শামসুল ইসলাম ১১*; রেজাউর ৩/৭৪, অলক কাপালি ২/১৫, এনামুল জুনিয়র ১/১২, ইমরান আলী ১/৪২, রুহেল মিয়া ১/৭৩)
