চরিত্রকে ধরে ধরে কাজ করা টিভি নাটকের প্রিয়মুখ সুমাইয়া শিমু আবারো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। একক নয়, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্র ষাটোর্ধ্ব বীরাঙ্গনা বাণী ইসলাম ও বিদেশ ফেরত তার মেয়ে সিলভিয়া—এই দুই চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম জয়তু। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নির্মিত এ নাটকটি প্রচার হবে এসটিভির পর্দায়। প্রচার হতে যাওয়া এ নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন জহির করিম এবং পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকটিতে সুমাইয়া শিমু ছাড়াও অভিনয় করেছেন শম্পা রেজা, রওনক হাসান, ইশরাত চৈতী রায় প্রমুখ। নাটকটি প্রচার হবে আগামীকাল রাত ৯টায়।
