শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধ করুন

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৯

আগামী দিনের দেশ পরিচালনার জন্য নতুন নেতৃত্ব বিকাশে ছাত্ররাজনীতি ভূমিকা অপরিসীম। শিক্ষাঙ্গনে শুধু পড়ালেখা না, গণতন্ত্রের চর্চারও প্রয়োজন আছে। গণতান্ত্রিক সংগ্রাম সূচনা হয়েছে শিক্ষাঙ্গন থেকেই। ছাত্ররাজনীতি শৃঙ্খলার মধ্যে নিয়ে এলেই এর সুফল আসবে। ৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ছয় দফা ও ১১ দফা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের মানুষের অধিকার আদায়ে সকল যৌক্তিক আন্দোলন সংগ্রামে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ হলে এক সময় দেশ নেতৃত্বশূন্য হয়ে পড়বে। তাই শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে  ছাত্ররাজনীতি নয়, সন্ত্রাস বন্ধ করুন।

মেহেদী হাসান তানজীল

শিক্ষার্থী, সমাজকর্ম বিভাগ, ভোলা সরকারি কলেজ, ভোলা