মহাত্মা অ্যাওয়ার্ড ফর সোশ্যাল গুড অর্জন করেছে ইএসডিও

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:২১

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ভারত-ইউএসএভিত্তিক মহাত্মা অ্যাওয়ার্ড ফর গুড-২০১৯ ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সম্মাননা অর্জন করেছে। প্রতিবছর বৈশ্বিকভাবে সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষত দারিদ্র্য, ক্ষুধা, ব্যাধি দূরীকরণ এবং শিক্ষা, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন, দুর্যোগ মোকাবিলা  ও স্বাস্থ্যসেবাকে বিবেচনায় এনে এক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য মহাত্মা অ্যাওয়ার্ড ফর সোশ্যাল গুড প্রদান করা হয়। গত ১ অক্টোবর ২০১৯ ভারতের রাজধানী দিল্লিতে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি