১০২ বছরে বয়সে ১৪ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ!(ভিডিও)

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:০৭

বয়স মাত্র ১০২ বছর, ১৯৪ দিন। কিন্তু সে তো একটা সংখ্যা মাত্র! মনের জোরের কাছে সেই সংখ্যার কোন গুরুত্বই নেই। সেটাই দেখিয়ে দিলেন অস্ট্রেলিয়ার এই বৃদ্ধা। ১৪,০০০ ফুট থেকে ঝাঁপিয়ে তিনি এখন পৃথিবীর বয়স্কতম স্কাইডাইভার! খবর এনডিটিভির।

মোটর নিউরন রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অর্থ সংগ্রহ করতে এই কাজ করেন ইরিন ও'শিয়া। তার মেয়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহের কাজ করছেন তিনি।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানায়, এর আগে ২০১৬-তে নিজের ১০০তম জন্মদিনে প্রথমবার স্কাইডাইভ করেছিলেন ও'শিয়া। কিন্তু এদিনের মতো তা এতটা সফল ছিল না। দক্ষিণ অস্ট্রেলিয়ার আকাশে বিমান থেকে ১৪,০০০ ফুট ওপরে ঝাঁপ দিলেন ইরিন। সঙ্গে ছিলেন এক প্রশিক্ষক। প্যারাশ্যুট ঠিক সময় খুলে নির্ভুল ভাবে মাটিতে নেমে আসেন তিনি।

আরও পড়ুনঃ মধ্যরাতে পিরামিডের চূড়ায় নগ্ন যুগলের কাণ্ড..(ভিডিও)

প্যারাশ্যুট খোলার আগে ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে নীচে পড়ার অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে ইরিন বলেন, 'সব ঠিক ছিল।'

তিনি বলেন, ‘আকাশ খুবই পরিষ্কার ছিলো। আবহাওয়াও ভাল ছিলো, তবে ওপরে খুব ঠাণ্ডা।’

ইত্তেফাক/টিএস