টাঙ্গাইলে মা-মেয়েকে গলা কেটে হত্যা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৩:৫০

টাঙ্গাইলে সাত মাসের অন্তসত্তা মা ও তার চার বছরের শিশু মেয়েকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। টাঙ্গাইল পৌর শহরের ৯নং ওয়ার্ড ভালুককান্দী এলাকায় শনিবার দিবাগত রাত  সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই এলাকার আল আমিনের স্ত্রীর লাকী বেগম (২২) এবং তার মেয়ে আলিফা (৪)।

আরও পড়ুন: সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিন বাড়ির পাশেই আছাদ মাকেটে ফোন ফ্লেক্সিলোডের কাজ করতো।  প্রতিদিরের ন্যায় আল আমিন কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরার সময় প্রথমে বাড়ির গেটের সামনে আসলে তার ৪ বছরের মেয়ের লাশ দেখতে পায়।  পরে তিনি স্ত্রীকে ডাকার জন্য চিৎকার করে। কিন্তু তার স্ত্রী না আসার কারণে আল আমিন সামনে এগিয়ে দেখে তার স্ত্রীরও লাশ পড়ে আসে।  পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানায়,   কে বা কারা তাদের বাড়িতে ঢুকে তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। কেন, কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল
১৩-১০-১৯