মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৩:৫৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জয়নাল ইসলাম (৩৬) এক যুবক নিহত হয়েছে। রবিবার ভোরে উপজেলার মুছাই চাকন্যা এলাকায় এ  ঘটনা ঘটে।

 

 

জয়নাল ইসলাম বড়লেখা উপজেলার চান গ্রামের মুস্তাকিন আলীর ছেলে।  জয়নাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

আরো পড়ুন : ছেলের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে সম্রাটের মায়ের আকুতি

শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর সহকারী কমান্ডার এ কে এম কামরুজ্জামান জানান, সিলেট থেকে আন্তঃজেলা ডাকাত দলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উপজেলার মুছাই চাকন্যা এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। এ সময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করলে জয়নাল ইসলাম নিহত হন।

 

 

ইত্তেফাক/ইউবি