ফরিদপুরের নগরকান্দায় হাত-পা বাধা, মাথায় ও মুখে টেপ পেচানো অবস্থায় কালাম ফকির (৬০) নামে এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার জয়বাংলা কানফরদী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। কালাম ফকির উপজেলার চরযোশরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।
আরও পড়ুন: মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে ডাকাত সদস্য নিহত
নিহতের ছেলে লিটন ফকির বলেন, আমার বাবা শনিবার বিকালে নিজস্ব অটোবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দীন, থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নগরকান্দা থানার ওসি ( তদন্ত) মিরাজ হোসেন বলেন, হাত-পা বাধা, মাথায় ও মুখে কচটেপ পেচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে অটোবাইক ছিনতাইকারীরা খুন করে সড়কের পাশে ফেলে অটো নিয়ে পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআরএম
