সাতক্ষীরা-১: লড়াই হবে আওয়ামী লীগ, বিএনপি ও জাপার প্রার্থীর

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৯:১৬

জেলার (তালা -কলারোয়া) নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাপার তিন হেভিওয়েট প্রার্থীর ভোট লড়াই হবে।

এ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসাবে আবারো মনোনয়ন পেয়েছেন ওর্য়ার্কাস পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি এ আসন থেকে নির্বাচিত হন। এছাড়া এ আসনে আবার মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন সাবেক প্রতিমন্ত্রী জাপা নেতা সৈয়দ দিদার। ফলে মহাজোটের ভোট ভাগাভাগি হয়ে যাচ্ছে। অপরদিকে এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচন করছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। তিন হেভিওয়েট প্রার্থী নির্বাচনী প্রচার প্রচারনায় এখন ব্যস্ত।

আরো পড়ুন: সাতক্ষীরা-৪ : লড়াই হবে আওয়ামী লীগ ও ঐক্যফ্রন্ট প্রার্থীর

বিএনপির একক প্রার্থী হওয়ায় এবং মহাজোটের দুজন প্রার্থী থাকায় নির্বাচনে জয়লাভকে করবেন তা নিয়ে অংক কষছেন সাধারণ ভোটার ও বিশেষজ্ঞরা। এ আসনে মোট ভোটার- ৪,২২,৮৯৮ জনের মধ্যে পুরুষ ভোটার ২,১০,৭১৫জন এবং মহিলা ভোটার ২,১২,১৮৩ জন।

ইত্তেফাক/বিএএফ