ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৯:১৩

যশোরের কেশবপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাগরিকা ঘোষ (৪০) নামে নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাগরিকা শহরের স্বর্ণপট্টির বাসিন্দা আনন্দ ঘোষের স্ত্রী। 

আনন্দ ঘোষের বড় ভাই অসীম ঘোষ জানান, সাগরিকা জ্বরে আক্রান্ত হলে গত ১০ অক্টোবর রাতে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সে মারা যায়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মেয়ে সস্তিকা (১২) যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন: বিয়ের ১০ দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হারুন-অর-রশীদ বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

যশোরের সিভিল সার্জন ডা. দিলীপ রায় বলেন, যশোরের কেশবপুর সবচেয়ে ডেঙ্গু প্রবণ এলাকা। গত ৫ অক্টোবর স্বর্ণপট্টিতে সজল সিংহ (৩৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। 

ইত্তেফাক/এসি