নওগাঁ শহরের নামাজগড় মাদরাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫টি সাউন্ড বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ ৬ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, পার নওগাঁ মাদরাসা পাড়ার গোলাম হোসেনের ছেলে আলমগীর হোসেন মিঠু (৩৫), জেলার পত্নীতলা থানার পাইকবান্দা গ্রামের শামসুল আলমের ছেলে আব্দুল মান্নান (২০), মান্দা উপজেলার চকমনসুপ গ্রামের বজলুর রশিদের ছেলে রবিউল ইসলাম মাহবুব (১৯), চকমুক্তার বউবাজার গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আব্দুর সবুর (১৯), নওগাঁ সদর উপজেলার চকএনায়েত গ্রামের আজিজুলের ছেলে মহি উদ্দিন (১৯) ও মহাদেবপুর উপজেলার মহিনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (১৯)।
আরও পড়ুন: বিয়ের ১০ দিন পর নববধূকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে
নওগাঁ পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, নওগাঁ শহরের পার নওগাঁর নামাজগড় মাদরাসা পাড়ার গোলজার হোসেন বাবুর ছাত্রাবাসে অজ্ঞাত ২৫/৩০ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা অস্ত্রশস্ত্র, ককটেল ও বোমাসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানের উদ্দেশ্যে সমাবেত হয়েছিল। পরে অভিযান চালিয়ে নাশকতার সরঞ্জামাদিসহ শিবির নেতা-কর্মীদের আটক করা হয়।
নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/অনি
