বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ পুরস্কার পেলো ‘এরিনা ফোন বিডি লিমিটেড’। প্রতিষ্ঠানটির রিচ ফ্লিট পণ্যটি ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে সেকেন্ড রানার-আপ হয়েছে।
১২ অক্টোবর রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে তৃতীয় বারের মতো এই ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এর আয়োজন করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প বাছাই করে পুরস্কার প্রদান আমাদের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের জন্য বিরাট সম্মানের বিষয়।
এরিনা ফোন বিডি লি. ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি বলেন, ‘আমাদের এই রিচ ফ্লিট পণ্যটি একটি টোটাল ট্রান্সপোর্ট/ ভেহিকল/ ফ্লিট ম্যানেজমেন্ট সলুউশন। আমাদের এই সলুউশনটি দিয়ে যে কোনো প্রতিষ্ঠানের ট্রান্সপোর্ট ব্যবহারের পেছনের খরচ ৩০ থেকে ৪০ শতাংশ কমানো সম্ভব। এবং কর্মচারীদের পিক অ্যান্ড ড্রপ, পণ্য ডেলিভারি ও যাবতীয় ট্রান্সপোর্ট/ ভেহিকল/ ফ্লিট সম্পর্কিত রিকুজিশন অ্যান্ড অ্যালোকেশন পদ্ধতিটিকে খুব সহজ করে।’
বেসিস আমাদের এই সলুউশনটিকে পুরস্কৃত করায় আমরা গর্বিত এবং ভবিষ্যতে আরো নতুন কেনো উদ্ভাবনী আইডিয়া ও সলুউশন নিয়ে আসবে এরিনা ফোন বিডি লি. বলেও জানান তিনি।
