আবার দেশে আসলো ভোট
দলগুলো তাই বাঁধল জোট
রাজনীতিতে বাড়ছে চোট
কেউবা আবার পাকায় ঘোঁট।
কথায়-কাজে খুব চরম
ছিল যে আজ সেও নরম,
ওদের কারোর নাই শরম—
ভোটের মাঠের এই ধরম।
এদের যে-ই লঙ্কা যায়
সে-ই রাবণের সুরত পায়—
তাই জনগণ ভোটের রায়
দিয়েও তো না-মুক্তি পায়।
আমজনতা আজ জানে
তাদের কথার সব মানে
ভুলবে না আর তাই দানে
কিংবা তাদের ছল-ভাণে।
