লক্ষ্মীপুর জেলা সুপারি ব্যবসায়ী ও বাগান মালিক অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের একটি হোটেলে সংগঠনটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী বারেক মিয়ার সভাপতিত্বে সংগঠনের প্রায় ২০০ সদস্যের সর্বসম্মতিক্রমে মো. করিম খানকে সভাপতি ও ফয়েজ আহমদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য সংগঠনের ১২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম পাটওয়ারী, সহ-সভাপতি মো. আবু ছায়েদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজান হাওলাদার ও মফিজ মিয়া, কোষাধ্যক্ষ মনছুর আহমদ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মো. বাবর ও কার্যনির্বাহী সদস্য হাজী মো. আব্দুল মোমিন, হাজী বারেক মিয়া ও হাজী মোহাম্মদ আলী।
