রঙ্গরস

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:১৫

লেখাপড়া না জানা আর অল্প লেখাপড়া জানা দুই চোর ঢুকল এক বাড়িতে। বাক্স, সুটকেস খুলে কোনো কিছুই না পেয়ে মেজাজ গরম হয়ে গেল তাদের। হঠাত্ পরীক্ষা পাসের কিছু সার্টিফিকেট পেয়ে লেখাপড়া না জানা চোরটা রাগে ওগুলোই নিয়ে নিতে চাইল।

লেখাপড়া জানা চোরটা তখন বলল, ওগুলো রেখে দে। ওগুলো দিয়ে বাড়ির ছেলে চাকরিবাকরি করে টাকা আনবে তখন আবার আসতে পারব।

 

 

স্কুল ফেরত ছেলেকে দেখে মা আঁতকে উঠলেন। জামা-প্যান্ট ছেঁড়া, নাক-মুখ দিয়ে রক্ত পড়ছে।

: কোথায় বীরত্ব ফলাতে গিয়েছিলি রে হতভাগা!

: মন্টুকে চ্যালেঞ্জ করেছিলাম—যে অস্ত্রই নিয়ে আসুক আমার সঙ্গে পারবে না কিন্তু ও যে ওর বড় ভাইকে নিয়ে আসবে তা তো ভাবিনি।