উলিপুরে পাঁচ জুয়াড়ি আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:১৯

উলিপুরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের সোনারপাড়া গ্রাম থেকে জুয়া খেলার সময় পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।