ফটো ক্যাপশন

আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ২১:২৮

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাবনা শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের রাজশাহী জোনপ্রধান মো. কাওছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা শাখার ব্যবস্থাপক মো. খলিলুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি শিবজিত নাগ ও ডা. জান্নাতুল ফেরদৌস

০০

 

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যাবসায়িক অগ্রগতির লক্ষ্যে ঢাকা মহানগরী এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার ৪৯টি শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে শনিবার রাজধানীর মিরপুরের পিএসসি কনভেনশন হলে এক ব্যাবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

 

০০০

 

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মো. সিরাজুল হক