জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে করা অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়েছেন ৪শ’ বিজ্ঞানী। বিশ্বের ২০ টি দেশের এসব সমর্থদানকারীদের মধ্যে জলবায়ু বিজ্ঞানী, পদার্থবিদ, জীববিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যরাও রয়েছেন। তারা বিশ্বকে সতর্ক করেছেন। এই আন্দোলনে সমর্থন দেওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলেছেন, বিশ্ব কাযর্কর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে বর্তমানের চেয়ে ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে বিশ্ব। আমস্টারডাম থেকে মেলবোর্নে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। জলবায়ু আন্দোলনে অংশ নেওয়ায় শুক্রবার নিউ ইয়র্কে অস্কার বিজয়ী জেন ফন্ডাকে গ্রেফতার করা হয়। শনিবার লন্ডনের শতবর্ষ পূরানো একটি জাদুঘর চত্বরে যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা ২০ জন বিজ্ঞানী একত্র হয়েছিলেন। তারা সমর্থনকারীদের পক্ষে কথা বলেন। -রয়টার্স
