নোয়াখালীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৬

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:২৫

নোয়াখালীতে বিএনপি কর্মীদের হামলায় নিহত যুবলীগ নেতা মো. হানিফ হত্যার ঘটনায় যুবদল নেতাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে জেলা সদর ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি নিজাম উদ্দিন ফারুক, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, চরজব্বার ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, এওজবালিয়া ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহানের দুই ভাই নাছির উদ্দিন, মহি উদ্দিন এবং বিএনপি কর্মী নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

এদিকে বিকালে নিহত হানিফের বাড়ির পাশের মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

উল্লেখ্য, নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৫) মঙ্গলবার বিকেলে দক্ষিণ শুল্লকিয়া গ্রামের কাজীপাড়া এলাকায় বিএনপির নির্বাচনী উঠোন বৈঠক থেকে হামলা চালিয়ে হত্যা করা হয়। 

ইত্তেফাক/জেডএইচ