কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
বেতন বৈষম্য নিরসনের দাবিতে কোটালীপাড়া উপজেলার ১৮৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা তারা কর্মবিরতি পালন করেন। এ সময় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও উপজেলার কোনো প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেননি। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বলেন, প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে আমরা এই কর্মবিরতি পালন করছি। এটি আমাদের জাতীয় পর্যায়ের কর্মসূচির অংশ। সারাদেশেই এই কর্মসূচি পালিত হচ্ছে।
