সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
১৩ মামলার আসামি ফেনীর দাগনভূঁইয়া পৌর ছাত্রদলের সভাপতি আশ্ররাফুল হাসান জাবেদকে ইয়াবাসহ সেনবাগ থানা পুলিশ গ্রেফতার করেছে। রবিবার গভীর রাতে জাবেদকে উপজেলার সেবারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জাবেদ দাগনভূঁইয়া পৌর এলাকার আজিজ-ফাজিলপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত জাবেদ দাগনভূঁইয়া পৌর ছাত্রদলের সভাপতি এবং মাদক, সন্ত্রাস-সহিংসতার ১৩ মামলার পলাতক আসামি। তাকে সোমবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
