পিরোজপুরে অস্ত্র ও পেট্রোল বোমাসহ তিন জামায়াত নেতা আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৩৫

পিরোজপুর অফিস

পিরোজপুরে মঙ্গলবার অস্ত্র ও পেট্রোল বোমাসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সদর থানার উপ-পরিদর্শক মো. আরিফ হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।

আটককৃতরা হলো, জামায়াতে ইসলামীর রোকন এবং পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক মো. সোহরাব হোসেন জুয়েল, জেলা জামায়াতে ইসলামীর সদস্য মো. শওকত আলী এবং মো. নুরুল ইসলাম।

পুলিশ তাদের কাছ থেকে একটি পাইপ গান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি পেট্রোল বোমা, চারটি ককটেল, চারটি রাম দা, তিনটি চাপাতি, তিনটি ডেগার (চাকু), ১৬টি জিআই পাইপ ও দুটি হকিস্টিক উদ্ধার করেছে। এ সময় তাদের ব্যবহূত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, আটক তিনজন জামায়াতে ইসলামীর নেতা। তারা নাশকতার উদ্দেশ্যে অস্ত্র ও গোলাবারুদ মাইক্রোবাসে করে নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।