প্রাণ আপ-এর ‘হ্যাপি ফ্যামিলি’ ক্যাম্পেইন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:১৭

দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড প্রাণ আপ শুরু করছে ‘হ্যাপি ফ্যামিলি’ ক্যাম্পেইন। ১৪ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে অংশ নিলে থাকছে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ। হ্যাপি ফ্যামিলি ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহীদের প্রথমে প্রাণ আপ-এর ফেসবুক পেজে www.facebook.com/pranupdrink প্রবেশ করতে হবে। সেখানে পোস্ট করা হ্যাপি ফ্যামিলি ভিডিওর নিচে কমেন্ট সেকশনে ক্যাপশনসহ নিজের ফ্যামিলির সঙ্গে তোলা যে কোনো সুন্দর মুহূর্তের ছবি পাঠাতে হবে। আর সেখান থেকে প্রথমে নির্বাচিত করা হবে ১০ পরিবারকে। এরপর এক অনুষ্ঠানে র্যাফেল ড্র-এর মাধ্যমে সেরা তিন জনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীরা ইউএসবাংলা এয়ারলাইন্স-এর সৌজন্যে প্রতিটি পরিবার থেকে চার জন করে তিন দিন দুই রাত কক্সবাজারে ভ্রমণের সুযোগ পাবেন। প্রাণ আপ-এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস বলেন, ‘নানাবিধ ব্যস্ততার কারণে আমাদের পরিবারিক বন্ধন অনেকাংশেই কমে যাচ্ছে। আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, পারিবারিক বন্ধনকে আরো সুদৃঢ় করা’। —প্রেস বিজ্ঞপ্তি