বাবা ভাণ্ডারীর ১৫৭তম খোশরোজ শরিফ সম্পন্ন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৪৩

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

গতকাল সোমবার দিবাগত রাতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল মাইজভান্ডার দরবার শরিফের প্রাণপুরুষ হযরত শাহছুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক) প্রকাশ বাবা ভান্ডারীর ১৫৭তম বার্ষিক খোশরোজ শরিফ মাইজভান্ডার দরবার শরিফে সম্পন্ন হয়েছে। আখেরি মোনাজাতে লক্ষাধিক আশেকানে মাইজভান্ডারী শরিক হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাবা ভান্ডারীর পৌত্র সাজ্জাদানশিন শাহজাদায়ে গাউছুল আজম শাহছুফী মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী (ম জি আ)। এতে অন্যান্যের মধ্যে শাহজাদা সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ মুহিবুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, শাহজাদা সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভান্ডারীসহ বিভিন্ন মঞ্জিলের শাহজাদাগণ অংশ নেন।

অপর দিকে গাউছিয়া রহমানীয়া মঈনিয়া মঞ্জিলের পক্ষ থেকেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশিন সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাছানী আল মাইজভান্ডারী।