বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র উত্সব

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ২১:৪৬

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল। গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে ঢাকার বেশ কয়েকটি স্কুল অংশ নিয়েছে এ উত্সবে। উত্সবে অংশ নেওয়া স্কুলগুলো হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল ও কলেজ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুল এবং চট্টগ্রামের মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল ফেস্টিভাল ঢাকা এবং চট্টগ্রামে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

‘সায়েন্স ফিল্ম ফেস্টিভাল ২০১৯’ শিরোনামে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার ধানমন্ডির ম্যাপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের নবাব আলি খান মিলনায়তনে পর্দা উঠে ম্যাসব্যাপী এই বিজ্ঞানভিত্তিক চলচ্চিত্র উত্সবের। উদ্বোধনী পর্বে পাপেট শো উপস্থিত শিক্ষার্থীদের আনন্দ দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন বুর্কহার্ড ডুকোফ্রে, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ডা. গামিয়া সেলিম। স্বাগত বক্তব্য রাখেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ড. কিরস্টেন হাকেনব্রোক।

বক্তারা বলেন, সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল এই প্ল্যাটফরমের মাধ্যমে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা একটি সমৃদ্ধ মহাবিশ্ব অন্বেষণে তাদের বিভিন্ন সৃজনশীল বৈজ্ঞানিক পরীক্ষামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।