জবি সংবাদদাতা
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
উপাচার্য বলেন, ভালো লিখতে হলে বেশি করে বই পড়তে হবে। নতুন বিষয় জানা-শোনার মাধ্যমে লেখনী শক্তির সৃষ্টিশীলতা তৈরি হয়।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আহ্বায়ক জয়নুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক জি এম তরিকুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. মুমিত আল রশিদ। এ সময় প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
