ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলেন—আলী হোসেন ও মো. রেদওয়ান। রবিবার সন্ধ্যায় গুলশান জোনাল টিম ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকায় নিয়ে আসতেন। পরবর্তীতে তারা ওয়ারী ও সূত্রাপুর থানা এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবাগুলো বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
