চার মাসের মধ্যে স্বাভাবিক হবে কাশ্মীর :মোদি

আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০০:২৫

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পরিস্থিতি আগামী চার মাসের মধ্যেই আগের অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত রবিবার পশ্চিমাঞ্চলের রাজ্য মহারাষ্ট্রে একটি শোভাযাত্রায় অংশ নিয়ে মোদি বলেন, জম্মু-কাশ্মীরে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়ে মোদি বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করছি, সেখানে গত ৪০ বছরব্যাপী চলমান যে অস্বাভাবিক পরিবেশ ছিল, তা স্বাভাবিক হতে আর চার মাসের বেশি সময় লাগবে না। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের জন্য কেবল একখণ্ড জমিই নয় বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী মোদি। —ডয়চেভেলে